হাইকোর্টের নির্দেশে এমপিওভুক্ত হচ্ছেন ২৯ শিক্ষক

০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ PM

© ফাইল ফটো

দেশের বিভিন্ন জেলার কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ২৯ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আল আমিন সরকার।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এই ২৯ জন শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন। কিন্তু তারা তারা সরকারি বেতনের অংশ (এমপিও) পাচ্ছিলেন না। এ কারণে বিভিন্ন সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মো. আবদুস সালাম, নাহিদা আকতার, মো. সাইফুল ইসলাম খন্দকার, মো. গোলাম সারোয়ার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নিয়ামল তামান্না, সুপন্না ব্যানার্জি, ভোলার চরফ্যাশন উপজেলার মো. আবুল কালাম, ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার মো. ইমারুল ইসলামসহ ২৯ জন হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন। এ রিট আবেদনে রুল জারি করেন আদালত। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন আদালত।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬