কর্মচারীদের শূন্যপদের তথ্য চেয়ে শিক্ষা অধিদপ্তরের চিঠি

০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২১ PM

© ফাইল ফটো

দেশের বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পদবী ভিত্তিক সৃষ্ট পদ, কর্মরত পদ ও শূন্য পদের তথ্য প্রয়োজন। এ অবস্থায় শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পদবী ভিত্তিক শূন্য পদ, সৃষ্ট পদ এবং কর্মরত পদের তথ্য নির্ধারিত ছক পূরণ করে পাঠাতে হবে। এসব তথ্য ২০ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।  

 

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬