ডি. লিট উপাধি পাওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৮ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ভারতের মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্র্তৃক সম্মানসূচক ডি. লিট উপাধিতে ভূষিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও ইউজিসি কর্মচারী ইউনিয়ন।

ইউজিসিতে আজ রবিবার এ উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও অধ্যাপক ড. দিল আফরোজা বেগম; ইউজিসি সচিব ড. মোঃ খালেদ বক্তব্য প্রদান করেন। এসময় বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন। ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও ইউজিসি কর্মচারী ইউনিয়ন- এর পক্ষ থেকে অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান- কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে অধ্যাপক মান্নান বলেন, আপনারা যে সম্মাননা দিয়েছেন তাতে আমি অভিভূত। নিজ দেশে সম্মানিত হওয়া অনেক গর্বের বিষয়। মেঘালয় বিশ্ববিদ্যালয় এর সম্মাননা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর মেঘালয় বিশ্ববিদ্যালয় বিশেষ এক সমাবতর্নে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে ডি. লিট উপাধি প্রদান করে। বাংলাদেশের উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য তিনি এ উপাধি লাভ করেন।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬