দশ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত

০২ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ PM

© লোগো

ময়মনসিংহ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিও স্থগিত করা হয়েছে। সেই সাথে স্থগিত করা হয়েছে ওই প্রতিষ্ঠানের দশ শিক্ষক কর্মচারীর এমপিও। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আদেশ জারি করে তাদের এমপিও বাতিল করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কাম্য সংখক শিক্ষার্থী নেই। নিজস্ব ভবন নেই। এমন কি প্রতিষ্ঠানটির নেই কোন নিজস্ব জমি। এসব কারণেই এই কলেজটির এমপিও স্থগিত করা হয়েছে। 

যেসব শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়েছে তারা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাওফিকুল আজম, প্রভাষক রাসেল আহমেদ, প্রভাষক তাহমীনা আহমেদ, প্রভাষক নাসরিন আরা ফেরদৌসী, প্রভাষক একলাস উদ্দিন, কম্পিউটার (ডেমস্ট্রেটর) লাজরিন পারভীন, সহকারী গ্রন্থাগারিক ফারজানা ইসলাম, অফিস সহকারী মো. আ. মতিন মিয়া, ল্যাব অ্যাসিস্টেন্ট সুলতানা বাদরিয়া এবং ৪র্থ শ্রেণির কর্মচারী মো. সাইফুল ইসলাম।

 

 

কারিগরি শিক্ষা অধিদপ্তর সুত্র দৈনিক শিক্ষাকে জানায়, কাম্য শিক্ষার্থী, প্রতিষ্ঠানের নিজস্ব জমি ও ভবন না থাকায় প্রতিষ্ঠানটির এমপিও স্থগিত করা হয়েছে। সেকারনে ওই ১০ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়েছে। 

বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬