ইউজিসি কর্মচারী ইউনিয়নের অভিষেক

২৯ নভেম্বর ২০১৮, ১০:৫১ PM

© সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান পালিত হয়েছে।  আজ বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন।

ইউজিসি কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সাধারণ নির্বাচন গত ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মোতালেব, কোষাধ্যক্ষ মো. নাজমুল হাসান, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. নূর ইসলাম। ৯ সদস্যের এ কার্যানির্বাহী কমিটি পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।  অনুষ্ঠানে কমিশনের বিভাগীয় প্রধানসহ কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬