হিট প্রকল্পের টেকনিক্যাল মিটিং অনুষ্ঠিত

২৮ নভেম্বর ২০১৮, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

বিশ্ব ব্যাংকের প্রস্তাবিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্র্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প। দেশে দক্ষ স্নাতক তৈরি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা, একটি আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন এবং নারী শিক্ষার উৎকর্ষে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রস্তুতি, অগ্রগতি, বাজেট, বাস্তবায়ন ও সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছে টেকনিক্যাল মিটিং। আজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অফিসে এই মিটিং অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ও আফগানিস্তান সরকার যৌথভাবে এ প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষণ, পঠন ও গবেষণার মানোন্নয়নে পাঁচ-বছর মেয়াদি এ প্রকল্পের কাজ ২০১৯ সালের সেপ্টেম্বরে শুরু হবে। প্রকল্প চূড়ান্ত হলে ইউজিসিকে বাস্তবায়নকারী সংস্থা করা হবে বলে সভায় জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোখলেছুর রহমান এবং ইউজিসি, বিশ্ব ব্যাংক ও হেকেপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা এ প্রকল্পের একটি শুভ সূচনা করতে চাই। প্রকল্পকে ফলপ্রসূ ও অর্থবহ করতে তিনি স্টেকহোল্ডারদের কাছে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, বিগত এক দশকে বাংলাদেশে নারীরা শিক্ষা ও কর্মসংস্থানে অসাধারণ সাফল্য অর্জন করেছে। তবুও তারা বাংলাদেশে সম-অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা ও চাকরিতে সুযোগ সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে এ প্রকল্প ভূমিকা পালন করবে তিনি অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, এশিয়ার ০৬ টি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ প্রকল্প থেকে ব্যাপকভাবে উপকৃত হবে বলে বিশ্ব ব্যাংক মনে করে।

বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬