শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাফিক সার্কুলেশন প্ল্যান তৈরির নির্দেশ

২০ নভেম্বর ২০১৮, ০২:২৮ PM

© ফাইল ফটো

যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক সার্কুলেশন প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। 

ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঁচটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাফিক সার্কুলেশন বা যানবাহন সরবরাহের একটি সুষ্ঠু পরিকল্পনা প্রস্তুত করতে হবে। এ ট্রাফিক সার্কুলেশন প্ল্যান নোটিস বোর্ডে প্রকাশ্য স্থানে টানানো থাকবে এবং এ সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে জানতে হবে।

এছাড়া শিক্ষক-কর্মচারীদের সহায়তায় দিনের শুরু এবং শেষে প্রতিষ্ঠানে প্রবেশ ও বের হওয়ার সময় শিক্ষার্থীরা এই নির্দেশনা অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসে একবার রাস্তা পারাপারের মহড়া করার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশের সহয়তা নিতেও বলা হয়েছে। এ নির্দেশনাগুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করতে বলেছে সরকার।  

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬