ইউজিসি চেয়ারম্যান
অধ্যাপক আব্দুল মান্নান © ফাইল ফটো
শিক্ষার মানোন্নয়নে অতীতের যেকোন সরকারের চেয়ে বেশি যত্নবান। শিক্ষাবান্ধব এই সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক বাজেট বরাদ্দ দিয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের তত্ত্বাবধানে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা’ বিষয়ক জাতীয় কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের যথাযথ নির্দেশনার কোনো বিকল্প নেই।
কনফারেন্সে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মু. আবুল কাসেম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এসএম কবির, হাবিপ্রবির ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার।