ইউজিসি চেয়ারম্যান

শিক্ষার উন্নয়নে এই সরকার সর্বাধিক বাজেট বরাদ্দ দিয়েছে

১২ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM
অধ্যাপক আব্দুল মান্নান

অধ্যাপক আব্দুল মান্নান © ফাইল ফটো

শিক্ষার মানোন্নয়নে অতীতের যেকোন সরকারের চেয়ে বেশি যত্নবান। শিক্ষাবান্ধব এই সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক বাজেট বরাদ্দ দিয়েছে।  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

সোমবার সকাল ১০টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের তত্ত্বাবধানে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা’ বিষয়ক জাতীয় কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের যথাযথ নির্দেশনার কোনো বিকল্প নেই। 

কনফারেন্সে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মু. আবুল কাসেম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এসএম কবির, হাবিপ্রবির ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার।

বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬