বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্টের অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি

০৭ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ PM
লোাগো

লোাগো © ফাইল ফটো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বৈশাখী ভাতা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৭০৯ কোটি টাকা বরাদ্দ চেয়ে আবারো অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে চলতি বছরের ৮ মে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি পাঠানো হলেও মন্ত্রণালয় থেকে কোন রকম সাড়া মেলেনি। এরই প্রেক্ষিতে ৫ নভেম্বর এই চিঠি পাঠানো হয়। 

বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত ৮ মে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বৈশাখী ভাতা দিতে ১৭৭ কোটি ২৭ লাখ টাকা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৫৩১ কোটি ৮২ লাখ টাকা চেয়ে বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থমন্ত্রী বরাবর চিঠি পাঠায়।  কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোন সিদ্ধান্ত জানানো হয় নি। এরই প্রেক্ষিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আবারো চিঠি পাঠানো হয়েছে। 

এ বিষয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু বলেন, মন্ত্রণালয়ের অনুমতি সময়ের ব্যাপার। শিগগিরই শিক্ষকরা বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্টের টাকা পাবেন। 

অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬