রাষ্ট্রপতির কাছ থেকে রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড গ্রহণ করছেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো
বাংলাধেশ স্কাউটস-এর সর্বোচ্চ পদক পেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য তাকে এই পদক প্রদান করা হয়। রাষ্ট্রপতির কাছে থেকে এই পদক গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।
আজ সোমবার বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এই পদক প্রদান করা হয়। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।