সরকারি কলেজ

সহকারী অধ্যাপকে পদোন্নতি পেলেন ৬৩৩ জন

৩১ অক্টোবর ২০১৮, ০৭:৪৬ PM
লগো

লগো

সরকার বিসিএস শিক্ষা ক্যাডারের ৬৩৩ জন সরকারি কলেজের প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদে দায়িত্ব পালন করবেন।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিষয়ের শিক্ষক রয়েছেন ৫৪ জন, আরবি ও ইসলামি শিক্ষার ৩৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৩২ জন, ইংরেজি বিষয়ের ৪৫ জন, ইতিহাস বিষয়ের ২৮ জন, উদ্ভিদবিদ্যার ৩৪ জন, কৃষি বিজ্ঞানের ২ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, গণিতের ৬৭ জন, তাফসিরের ১ জন, দর্শনের ৩৮ জন, পদার্থবিদ্যার ২৪ জন, পরিসংখ্যানের ৩ জন, প্রাণিবিদ্যার ৩৫ জন, বাংলার ৩৩ জন, ব্যবস্থাপনার ৩৬ জন, ভূগোলের ১০ জন, মার্কেটিংয়ের ১ জন, মৃত্তিকাবিজ্ঞানের ৩ জন, মনোবিজ্ঞানের ১ জন, রসায়নের ২৮ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৩৮ জন, সমাজকল্যাণের ১৯ জন, সমাজ বিজ্ঞানের ২১ জন, সংস্কৃতের ১ ও হিসাব বিজ্ঞানের ৪১ জন।

 

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close