১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ : শিক্ষামন্ত্রী

২৯ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ PM
শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ © টিডিসি ফটো

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১৪ নভেম্বর শেষ হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং বন্ধের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের তৎপরতা অনেক ক্ষেত্রেই শুরু হয় কোচিং সেন্টার থেকে। তাই কেউ অন্যয় করলে তাকে ছাড়া দেওয়া হবে না। কোনও শিক্ষার্থী ও অভিভাবক যদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িয়ে যান। এমন যেনো না হয়।

মন্ত্রী জানান, এবার ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠান থেকে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে আট বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অশ নেবে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে অংশ নেবে চার লাখ দুই হাজার ৯৯০ জন শিক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলো ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ এক হাজার ৫১৩ জন।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬