শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ

৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার

২৮ অক্টোবর ২০১৮, ১০:৩৩ PM

© ফাইল ফটো

সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়ার ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ৫ লাখ ২০ হাজার ৮২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (প্রকল্প পর্যায়-২)’ শীর্ষক একটি প্রকল্প গত বছরের ৪ এপ্রিল একনেক সভা অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পের আওতায় দেশের ৩১ হাজার ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে (২৬ হাজার বিদ্যুৎ সংযোগ ও ৫ হাজার ৩৪০টি বিদ্যুৎবিহীন) মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ৫ লাখ ২০ হাজার ৮২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান তিনি।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬