এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আশফাক হোসেন

১৭ অক্টোবর ২০১৮, ১১:৫৭ AM
এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান এস এম আশফাক হোসেন

এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান এস এম আশফাক হোসেন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) এস এম আশফাক হোসেন এই পদে নিয়োগ পেয়েছেন।  তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালকে এনটিআরসিএ’র চেয়ারম্যান হিসেবে বদলি করে আদেশ জারি করলেও মঙ্গলবার জনপ্রশাসনের আরেক আদেশে মোহাম্মদ বিলালকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) করা হয়েছে।

অবসরোত্তর ছুটিতে যাওয়ার জন্য গত ১৮ সেপ্টেম্বর এনটিআরসিএ চেয়ারম্যান এএমএম আজহারকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।

উল্লেখ্য, এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ সব প্রতিষ্ঠানে যোগ্য ও মানসম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগের উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এনটিআরসিএ নিবন্ধন ও প্রত্যয়ন দেয়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬