সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নয় দিনের ঘোষিত ছুটি আগামীকাল থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূজা উপলক্ষে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে।