তৃতীয় মেয়াদে ইউএনএইচআরসি’র সদস্য হলো বাংলাদেশ

১৩ অক্টোবর ২০১৮, ০১:১৩ PM

© ফাইল ফটো

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৭৮টি দেশের ভোটে মানবাধিকার কাউন্সিলে ২০১৯-২১ মেয়াদে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। বর্তমান সরকারের সময়কালে এই নিয়ে তিন মেয়াদে (২০০৯-১২, ২০১৫-১৭ এবং ২০১৯-২১) এই কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে দেশটি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্য হতে হলে ৯৭টি ভোটের প্রয়োজন হলেও বাংলাদেশ জিতে নিয়েছে ১৭৮টি সদস্য রাষ্ট্রের ভোট।

এশিয়া প্রশান্ত গ্রুপ থেকে এ নির্বাচনে বাংলাদেশের পাশাপাশি ভারত, বাহরাইন, ফিজি ও ফিলিপাইন নির্বাচিত হয়েছে।

বিপুল ভোটে জয় লাভ করায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রার প্রতি এই জয় বিশ্ব সম্প্রদায়ের কাছে আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্বনেতারা।

এ সময় উঠে আসে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সময়োপযোগী মানবিক ও সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণের কথা। যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সমুজ্জ্বল করেছে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬