স্পিকারের বিশেষ ক্ষমতাবলে সংসদে উঠল দাওরায়ে হাদিস বিল

১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫ PM

© সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর বিশেষ ক্ষমতাবলে ’কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রী ইসলামিক (স্টাডিস ও আরবি) সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করার নিমিত্ত আনিত বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে সংসদ অধিবেশনে এ বিলটি উত্থাপনের জন্য প্রস্তাব করেন শিক্ষামস্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এতে আপত্তি জানান, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, সংসদের দিনের কার্যসূচিতে এ বিলটি অন্তর্ভূক্ত করা হয়নি এবং বিলটি সম্পর্কে কিছু জানতে পারেননি। বিলটি অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় এটি সম্পর্কে আমাদের পড়ে দেখা দরকার- কোনো ভূলত্রুটি আছে কি না।

তিনি স্পিকারকে একই রকম বিশেষ ক্ষমতাবলে বিলটি উত্থাপনের সময় আরো তিনদিনের জন্য  পিছিয়ে দিতে বলেন।

এ সময় স্পিকার বলেন, যেহেতু সংসদের অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য, সে কারণে শিক্ষামন্ত্রী ও সংসদীয় কমিটি আমাকে বিলটি উত্থাপনের অনুমতির জন্য আবেদন করেন। সে কারণে সময় স্বল্পতার বিষয়টি বিবেচনা করে আমি বিলটি উত্থাপনের জন্য শিক্ষামন্ত্রীকে অনুমতি দেই।

এ সময় শিক্ষামন্ত্রী সময়স্বল্পতা ও বিলটি জরুরিভাবে এই অধিবেশনে পাস করার বিশেষ প্রয়োজন বলে জানান। পরে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন এবং সাতদিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ীটিতে পাঠানোর জন্য বলা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান আইন ২০১৮ বিল আকারে সংসদে উপস্থাপন করা হলো।

গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্ট্যাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ শীর্ষক আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬