চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে ফের সুপারিশ সংসদীয় কমিটির

১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২০ PM

সরকারের নীতিগত সিদ্ধান্ত না পাওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত এবং অবসরের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্যক্রম গ্রহণের জন্য আবারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষাপটে গত জুনে সংসদীয় কমিটি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার জন্য সুপারিশ করে। গতকালের বৈঠকে মন্ত্রণালয় জানায়, এই সুপারিশ বাস্তবায়নে পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়টি সরকারি নীতিনির্ধারণী সম্পর্কিত। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সংসদীয় কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মোঃ আব্দুল্লাহ, মুস্তফা লুত্ফুল্লাহ ও খোরশেদ আরা হক অংশ নেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬