টিকটকে দেখা ভিডিও হিস্ট্রি মোছার উপায়

০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ PM
টিকটক

টিকটক © প্রতিকী ছবি

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জের তথ্যমতে, বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। আট থেকে আশি সব বয়সী ব্যবহারকারী আছে এই অ্যাপটির। শর্ট ভিডিও তৈরির জনপ্রিয় এই অ্যাপে আয় করার সুযোগও আছে ব্যবহারকারীদের। এসব কারণেই মূলত এই অ্যাপটি এত বেশি জনপ্রিয় হয়েছিল।

দিন দিন অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাও বেড়েই চলেছে। প্রযুক্তি বাজারে যত সাইট আছে তাদের মধ্যে শীর্ষ স্থান প্রথম থেকেই ধরে আছে সাইটটি।

তবে যারা সারাক্ষণ টিকটক ভিডিও দেখেন তাদের জন্য বড় সমস্যা হচ্ছে- আপনার দেখা ভিডিওর হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়। তবে চাইলেই মুঠোফোন থেকে টিকটকে দেখা ভিডিওর তালিকা দেখার পাশাপাশি মুছে ফেলা যায়।

টিকটকে দেখা ভিডিওর হিস্ট্রি মুছে ফেলতে যা করবেন-

  •  এজন্য প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে ডান পাশের ওপরে থাকা তিনটি ডট লাইন মেনু নির্বাচন করতে হবে।

  •  এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।

  • এখানে ‘ওয়াচ হিস্ট্রি’ অপশনে ক্লিক করলেই গত সাত দিনে দেখা ভিডিওর তালিকা দেখতে পাবেন।

  • এবার ওয়াচ হিস্ট্রি পেজের ডান পাশের কোনায় থাকা গিয়ার আইকন নির্বাচন করুন।

  • এখানে থাকা ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশন নির্বাচন করলেই ভিডিওগুলো মুছে যাবে।

সূত্র: দ্য ভার্জ

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬