গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল গঠন

০১ মার্চ ২০২২, ১১:৫৯ PM
গুগল

গুগল © ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল শিক্ষায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে। ডেটা বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি, প্রকল্প ব্যবস্থাপনা ইউএক্স ডিজাইনসহ প্রযুক্তিখাতের নানা কোর্সই হবে এর মূল লক্ষ্য।

সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই এই তথ্য জানিয়েছেন। গুগলের এমন উদ্যোগ প্রযুক্তিখাতে চাকরির সম্ভাবনা তৈরি করবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

দীর্ঘদিন ধরে কোডিং বুটক্যাম্প ও ইউডেমি বা কোর্সেরার মতো প্রোগ্রামের পর এই উদ্যোগ নিয়েছে গুগল। ১৪০টির বেশি প্রতিষ্ঠানের সাথে গুগলের সংশ্লিষ্টতা থাকায় শিক্ষার্থীরা এটিকে সাদরে গ্রহণ করবেন বলে অভিমত ব্যক্ত করেছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।

গুগলের এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়ে এর প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগলের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। একই সাথে এটিকে কলজের বিপরীত না বানিয়ে এর সহায়ক হিসেবে পরিচালনার তাগাদা দিয়েছেন তারা।

কন্টেন্ট মার্কেটার ও লেখক জেফ স্টিন বলেন, আমি উচ্চশিক্ষাকে একেবারেই নাকচ করে দিচ্ছি না। তবে কলেজে ডিগ্রি অর্জনের ক্ষেত্রে আমাদের যে ব্যয়ভার বহন করতে হয় সেদিকে একটু নজর দেয়া দরকার।

সূত্র: ইনক. ম্যাগাজিন

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬