শতাধিক শিক্ষার্থীকে প্রযুক্তিগত দক্ষতার প্রশিক্ষণ দিল বাংলাদেশ ইয়ুথ ফোরাম

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২ PM
 স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পেইন

স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পেইন © ফাইল ফটো

শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

রবিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পেইনটির সমাপনী অনুষ্ঠান এবং কোর্স মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব জিহাদুজ্জামান জিসান, ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাকিব হাসান এবং কোর্স প্রশিক্ষকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস, বেসিক সফট স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশন, আর্টিকেল এবং কনটেন্ট রাইটিং শেখানো হয়। ক্যাম্পেইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

করোনা পরিস্থিতি বিবেচনায় গুগল মিটে সেশনগুলো অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে অনলাইন শিক্ষা প্লাটফর্ম অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট।

ক্যাম্পেইনটি আয়োজন সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর বিশ্বায়নের এই যুগে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬