ফেসবুকে পণ্য বেচতে লাগবে নিবন্ধন

০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫ PM
ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর

ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর © প্রতীকী ছবি

অবশেষে চালু হতে যাচ্ছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর দেওয়ার কাজ। ই-কমার্স খাতের ব্যবসা করতে গেলেই এখন থেকে ইউবিআইডি নিতে হবে। এমনকি ফেসবুক ব্যবহার করে যারা এ খাতের ব্যবসা করছেন, তাদেরও আসতে হবে এর নিবন্ধনের আওতায়।

এই নম্বর দেওয়ার জন্য ইউবিআইডি নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই এই প্রক্রিয়া চালানো হবে বলে জানা গেছে। এ জন্য আগামীকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) অ্যাপটির উদ্বোধন করতে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ দিন সচিবালয়ে ইউবিআইডি অ্যাপটির উদ্বোধনে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

বিভিন্ন প্রতারণার অভিযোগে ই-কমার্স খাতের অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ী এখন কারাগারে। অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে। এ বাস্তবতায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দেওয়ার কাজ।

কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, রবিবার সকালে প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। এরপর ইউবিআইডি অ্যাপটির উদ্বোধন করা হবে। ই-কমার্স খাতকে অধিকতর শৃঙ্খলায় আনতে আরও কয়েকটি সেবা চালুর কাজ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সূত্রে জানা গেছে, ইউবিআইডির পাশাপাশি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য চালু করা হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেমও (সিসিএমএস)। এছাড়া ‘বিনিময়’ নামে একটি ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬