টুইটারের প্রধান নির্বাহী পদে ভারতীয় পরাগ

২৯ নভেম্বর ২০২১, ১১:৩৬ PM
পরাগ আগরওয়াল ও জ্যাক ডরসি

পরাগ আগরওয়াল ও জ্যাক ডরসি © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি পদত্যাগ করেছেন। তিনি এই ওয়েবসাইটের সহপ্রতিষ্ঠাতাও। প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। এই পদক্ষেপটি অবিলম্বে কার্যকর হবে।

সোমবার (২৯ নভেম্বর) টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন প্রধান নির্বাহীর দায়িত্বে আসা পরাগ প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

পদত্যাগের বিষয়ে জ্যাক ডরসি জানান, আমি টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে কোম্পানিটি তার প্রতিষ্ঠাতাদের থেকে এগিয়ে যেতে প্রস্তুত।

তিনি বলেন, ‘‘টুইটারের সিইও হিসাবে পরাগের উপর আমার আস্থা গভীর। গত ১০ বছরে তার কাজ রূপান্তরমূলক হয়েছে। আমি তার দক্ষতা, হৃদয় এবং আত্মার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এটাই তার নেতৃত্ব দেওয়ার সময়।’’

জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। নতুন সিইও আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগদান করেন।

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬