তিনদিনে ঢাকা ছেড়েছেন ২৬ লাখ ২০ হাজার ৫৫৯ মোবাইল সিম ব্যবহারকারী

১৯ জুলাই ২০২১, ০৯:১৪ PM

© প্রতীকী ছবি

বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহারকারী মোট ২৬ লাখ ২০ হাজার ৫৫৯ জন গত ১৫, ১৬ ও ১৭ জুলাই ঢাকা ছেড়ে গেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ সোমবার রাতে (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।

মোস্তাফা জব্বার ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেছেন। এতে জানানো হয়েছে, গত ১৫ জুলাই মোট সাত লাখ ৩১ হাজার ৪৬৯ জন, ১৬ জুলাই মোট নয় লাখ ৬২ হাজার ২১৮ জন এবং ১৭ জুলাই ৯ লাখ ২৬ হাজার ৮৭২ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

এই তিন দিনে গ্রামীণ ফোনের ১২ লাখ ৫৯হাজার ৮৯৩ জন, রবির ৪ লাখ ৯১ হাজার ৯২৬ জন, বাংলালিংকের ৭ লাখ ৪ হাজার ৪৫৫ জন ও টেলিটকের এক লাখ ৬৪ হাজার ২৮৫ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানানো হয়।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬