ব্রডব্যান্ডে এক দেশ এক রেট নির্ধারণ, মাসে ৫ এমবিপিএস ৫০০ টাকা

০৬ জুন ২০২১, ০৮:০৪ PM
দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের এক রেট চালু করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের এক রেট চালু করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার © টিডিসি ফটো

দেশজুড়ে ইন্টারনেট ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ এমবিপিএসের দাম মাসিক ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের দাম ধরা হয়েছে ১২০০ টাকা।

রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কেন্দ্রীয় কনফারেন্স হলে আজ রোববার (৬ জুন) প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের ট্যারিফের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এসব তথ্য জানান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে যাওয়া শিক্ষক-কর্মচারীর সং…
  • ১৩ আগস্ট ২০২৬
মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
  • ১৩ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনে বোলিং, সাজঘরে ফিরলেন হেডও
  • ১৩ আগস্ট ২০২৬