সারাদেশে এক হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য

০৫ জুন ২০২১, ০৭:১৩ PM
ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ © ফাইল ফটো

এক দেশ এক রেটের আওতায় সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য একই নির্ধারণ হতে যাচ্ছে। আগামীকাল রবিবার (৬ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে সরকারের একাধিক কর্মকর্তা সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের দাম একই করার কথা জানিয়েছিলেন।

২০১৯ সালের ১২ মার্চ এক গোলটেবিল আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এক দেশ এক রেট ইন্টারনেটের দাম নির্ধরনের কথা জানিয়েছিলেন।

ওই বৈঠকে মন্ত্রী বলেছিলেন, শহর অঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য পৃথক হতে পারে না। ইন্টারনেট সংযোগ সহজলভ্য করতে প্রতিষ্ঠানগুলো একে অপরের প্রতি দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করা হবে।

মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
  • ১৩ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনে বোলিং, সাজঘরে ফিরলেন হেডও
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থ…
  • ১৩ আগস্ট ২০২৬