এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে : অর্থমন্ত্রী

১৯ মে ২০২১, ০৬:৩১ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ফটো

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। তিনি বলেন, নতুন বাজেট হবে মহামারি করোনাভাইরাস মোকাবিলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের বাজেট। অর্থনীতির জন্যই আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হবে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আজ বুধবার সাংবাদিকদের সামনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তাঁর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মার তৈরি ভ্যাকসিন সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে মন্ত্রিসভা কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন দেয়। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা জানান।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬