২০২১ সালের মধ্যে ফাইভ-জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ

২৯ এপ্রিল ২০২১, ০৪:৩৪ PM
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার © ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফাইভ-জি শুধু উচ্চগতির ডিজিটাল সংযোগই নয়, বরং এটি ডিজিটাল যুগের আধুনিক প্রযুক্তির ব্যাকবোন (মেরুদণ্ড)। এটি ব্যবহারে জীবনের সব ক্ষেত্রসহ কৃষি ও শিল্পে বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেস-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে।

মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সালের মধ্যে ফাইভ-জি যুগে প্রবেশে বাংলাদেশ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর ফলে নতুন যুগ তৈরি করবে, যা হবে কৃষি-শিল্প ও তথ্যযুগের পরের যুগ। তিন শিল্প বিপ্লব মিস করার পরও ডিজিটাল যুগে নেতৃত্ব দেয়ার উপযোগী করে বাংলাদেশকে গড়ে তুলছি আমরা।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গত ২০১৮ সালে দেশে ফাইভ-জি পরীক্ষা সম্পন্ন করায় হুয়াওয়ের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, এটি ছিল আমাদের জন্য খুব বড় একটি অভিজ্ঞতা। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের পরামর্শে আমরা ২১সালের মধ্যে ফাইভ-জি চালুর লক্ষ্য নির্ধারণ করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ ডিজিটাল সংযোগ প্রতিষ্ঠায় যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে। কোভিডকালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির প্রয়োজনীয়তা দেশের জনগণ উপলব্ধি করেছেন। এই কর্মসূচির কারণে বৈশ্বিক মহামারিতেও মানুষের জীবনযাত্রা থেমে থাকেনি।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝুয়াং ঝ্যাংজুন, ওয়াইন্ড স্পেস কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক স্কট ডব্লিউ মাইন হ্যান, আইটিইউ এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা আমির রিয়াজ বক্তব্য রাখেন।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950