৮৫ হাজার ল্যাপটপ কিনছে সরকার, দেয়া হবে ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে

১৮ মার্চ ২০২১, ০৭:২৩ PM
প্রতীকী

প্রতীকী

ডিজিটাল ওয়েব ক্যামেরাসহ ৮৫ হাজার ল্যাপটপ কিনতে যাচ্ছে সরকার। এসব ল্যাপটপ সারাদেশের ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এতে ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভার প্রস্তাব অনুযায়ী, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্যে ৮৫ হাজার ল্যাপটপ, পাঁচ হাজার ওয়েব ক্যামেরা, পাঁচ হাজার রাউটার ও পাঁচ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

কোন কোন ঠিকাদার কাজ পেয়েছে, জানতে চাইলে অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেন, তালিকা আগামী সভায় কমিটিকে দেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে বলা হয়েছে। সেটা দিলে তখন তা বলা যাবে।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার বলেন, সকল নিয়মনীতি মেনে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে।

২০২০ সালের ২৮ জুলাই একনেক বৈঠকে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ২য় পর্যায়’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের আওতায় সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা বা সমপর্যায়ের প্রতিষ্ঠান এবং সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করছে সরকার।

এর মধ্য থেকে প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট ৩০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে ‘স্কুল অব ফিউচার’ এ রূপান্তরিত করা হবে। ২০২৩ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৮ জুন ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬