‘রুম’ ফিচার আনল ফেসবুক

২২ জুলাই ২০২০, ০৮:০৮ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের এ সময়ে ব্যবহারকারীদের ভিডিও কলের চাহিদায় ‘রুম’ ফিচার উন্মুক্ত করল ফেসবুক। যদিও এ ফিচারটি ছাড়ার ঘোষণা দেয়া হয়েছিল গত মাসের মাঝামাঝিতে। তবে আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ থেকে এটি ব্যবহার করা যাচ্ছে।

‘রুম’ এ বেশ কিছু সহজ সুবিধা যুক্ত করার কথা বলেছে ফেসবুক। ধারণা করা হচ্ছে, এই সুবিধাগুলো জুম ব্যবহারকারীদের টেনে আনবে। রুমে একসঙ্গে ৫০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করা যাবে। ফেসবুক ও মেসেঞ্জার থেকে লিংক শেয়ার করে ফেসবুকের বাইরের মানুষকেও রুমে আমন্ত্রণ জানানো যাবে।

এর আগে ফেসবুক হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার ‘রুম’ সেবাটি পরীক্ষা করছে। এটি ব্যবহারের জন্য ফেসবুক ও মেসেঞ্জারের হালনাগাদ অ্যাপ থাকতে হবে। উইন্ডোজে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ম্যাক ব্যবহারকারীরাও ম্যাক অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চেরনোভস্কি এক ব্লগ পোস্টে বলেন, ফেসবুক নিউজ ফিড, গ্রুপ ও ইভেন্টসে রুম শেয়ারও শুরু করা যাবে। এতে যেকোনো জায়গা থেকে সহজে আমন্ত্রণ জানানো যাবে। কারা কারা যুক্ত হতে পারবেন, তা ঠিক করতে পারবেন রুম ব্যবহারকারী।

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬