ভূমিকম্পের আগাম সতর্কতা জানাবে গুগল

১৮ জুলাই ২০২০, ০৫:২১ PM

© ফাইল ফটো

বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা পাওয়া কঠিন। ভূমিকম্প কি আগাম শনাক্ত করা সম্ভব? গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক টুইট করে বলেছেন, এটা করা সম্ভব।

সম্প্রতি ফাইবার অপটিক কেবল ব্যবহার করে একটি পরীক্ষা করেছে গুগল, যাতে ভূমিকম্প এবং সুনামির সতর্কতা ব্যবস্থার জন্য তাদের পদ্ধতি কার্যকর হওয়ার প্রমাণ পাওয়া গেছে। গুগল গ্লোবাল নেটওয়ার্কিংয়ের ভ্যালি কমলভ এবং ম্যাটিয়া ক্যান্টনো এক ব্লগ পোস্টে গুগল কীভাবে ভূমিকম্প শনাক্ত করেছে, তা তুলে ধরেছেন।

গুগল ইতিমধ‌্যে মেক্সিকো ও জ‌্যামাইকায় মাঝারি মাত্রার ভূমিকম্প শনাক্ত করে দেখিয়েছে।

গুগলের ব্লগ পোস্টে বলা হয়েছে, সমুদ্রের নিচের সাবমেরিন কেবল ব‌্যবহার করে ভূমিকম্প আগাম শনাক্তের প্রাথমিক সাফল‌্যে গুগল টিম রোমাঞ্চিত। তারা এ পদ্ধতির উন্নতি করতে কাজ করবে। ভবিষ‌্যতে তারা ভূমিকম্প পর্যবেক্ষণ সিস্টেম তৈরির কাজ শুরু করবে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬