দেশে ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ছাড়িয়েছে

১৪ মে ২০২০, ০৭:০৫ PM

© ফাইল ফটো

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে। বৃহস্পতিবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজারে উন্নীত হয়েছে। এছাড়া দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে।

চারটি অপারেটরের মধ্যে গ্রামীণফোনের সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার, রবির চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার, বাংলালিংকের তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ১৩ হাজার গ্রাহক রয়েছে।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানান, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যেনো স্বল্পমূল্যে, নির্বিঘ্নে জনগণের মধ্যে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া যায়। দেশে এখন পর্যাপ্ত ব্যান্ডউইথ ক্যাপাসিটি রয়েছে। তাই আশা করছি, জরুরি সেবা হিসেবে ইন্টারনেট সেবা এ মহামারিতে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হবে।

পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬