রকমারি ডট কমের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

২৪ মার্চ ২০২০, ০৩:০৩ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাস মোকাবেলায় দেশের জনপ্রিয় অনলাইন শপ রকমারি ডট কম তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আজ মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ‘উই আর ক্লোজড নাও’ লিখে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে রকমারি ডট কমে সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ্বাস করি সবাই একসাথে শিগগির এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।

সেখানে আরও জানানো হয়, গ্রাহকরা চাইলে অনলাইনে অর্ডার করে রাখতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পণ্য পৌঁছে দেয়া হবে। এই মুহূর্তে আমাদের কল সেন্টারও বন্ধ থাকবে। খুব বেশি প্রয়োজন হলে রকমারি ডট কমের লাইভ চ্যাটিং অথবা মেসেঞ্জারে বার্তা পাঠাতে বলা হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬