ঢাবির ছুটি বাড়লো আরও তিনদিন

১৯ মার্চ ২০২০, ০১:১৭ PM

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের সময়সীমা আরও তিনদিন বেড়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ছুটি বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এর আগে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি ঘোষাণা করা হয়েছিল।

এছাড়া আবাসিক হলও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবারের মধ্যে হল ছাড়তে হবে। ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বিষয়টি নিয়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা রয়েছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬
বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ১৫ আগস্ট ২০২৬