গুগলে যোগ দিলেন বুয়েটের প্রাক্তন ছাত্র আবরার

১৩ জানুয়ারি ২০২০, ১২:৫০ PM

© টিডিসি ফটো

গুগলের ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রাক্তন ছাত্র নাদিমুল আবরার। গত শুক্রবার পোল্যান্ডে স্থানীয় সময় রাতে সেখানকার গুগলের ওয়ারশ অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আবদুল কাদেরের সন্তান তিনি। ফেনীর জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা থেকে আবরার দাখিল পাস করেছেন।

জানা গেছে, নাদিমুল আবরার এ বছরই বুয়েটের সিএসই বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পাস করার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের একটি কোম্পানি ও গুগল থেকে তার চাকরির অফার আসে। এরমধ্যে সে গুগলকেই বেছে নেয়। তার চাচা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এনাম-উল হক এই তথ্য জানান।

তিনি জানান, আবরার দাখিল পাশ করেন ফেনীর জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা থেকে। এরপর তার বাবার কর্মস্থল কুমিল্লায় এসে তিনি কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর আবরার দেশসেরা প্রতিষ্ঠান বুয়েটে ভর্তি হন। আবরারের দাদা সীতাকুণ্ড এলাকার বিখ্যাত আধ্যাত্মিক সাধক ও পীর প্রফেসর নূরুল আবছার।

তিনি আরও জানান, বাবার চাকরির সুবাদে আবরারের শৈশব কেটেছে কুমিল্লায়। তার বাবা আবদুল কাদের বর্তমানে কুমিল্লা বার্ডের পরিচালক। তবে আরবী মাধ্যমে পড়ালেখার কারণে তার কৈশোর কেটেছে ফেনীতে। বলতে গেলে ফেনী তাদের সেকেন্ড হোম।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬