সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ PM

© সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে বিটিআরসির এই নির্দেশনার পর সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর। দেশের নিরাপত্তার স্বার্থের কারণ দেখিয়ে গতকাল রবিবার বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে চারটি মোবাইল অপারেটরকে দেওয়া চিঠিতে বিটিআরসি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল কাভারেজ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক মো. সোহেল রানা স্বাক্ষরিত চিঠিটি গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশকে পাঠানো হয়েছে। এতে জরুরি ভিত্তিতে নির্দেশটি কার্যকর করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬