ফেসবুকের সহযোগিতায় বিশেষ উদ্যোগ বাংলালিংকের

০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩১ AM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সহযোগিতায় দেশের মোবাইল অপারেটর বাংলালিংক অপেক্ষাকৃত কম ডিজিটাল সুবিধাপ্রাপ্ত নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় নারীদের নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিশু শিক্ষা ও অর্থ সঞ্চয়বিষয়ক কর্মশালাতেও অংশগ্রহণ করার সুযোগ পাবেন তাঁরা। চলতি ডিসেম্বরের শেষ পর্যন্ত গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের পোশাক কারখানায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রায় ১৬ হাজার নারী এর আওতায় আসবেন।

বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীদের ডিজিটাল সাক্ষরতার অংশ হিসেবে সম্প্রতি শিখব বেশি, পারব বেশি নামের একটি কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত জনগোষ্ঠীর নারীরা বিনা মূল্যে ফেসবুক ব্যবহারের প্রশিক্ষণ পাবেন।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘ডিজিটাল বিপ্লবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে ডিজিটাল বিভাজন নির্মূল করা সম্ভব। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাঁদের ডিজিটাল জীবনযাপনে উদ্বুদ্ধ করবে। ফেসবুকের সহযোগিতা এ উদ্যোগ নেওয়া হয়।’

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬