ইউটিউব চ্যানেল চালালে ট্যাক্স দিতে হবে

০২ ডিসেম্বর ২০১৯, ০৪:১২ PM

বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ব্যক্তিগত ইউটিউব চালালে প্রচলিত আইন অনুযায়ী তাকেও ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যামকর্মীদের সঙ্গে বৈঠকচলাকালীন এ কথা বলেন।

তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগতভাবে যে কেউ ফেসবুক অ্যাকাউন্ট যেমন করতে পারে তেমনি কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও করতে পারে। কিন্তু কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করে তাহলে ইউটিউবার ও ফেসবুকারদের সঙ্গে আলোচনা করছি। যাদের এই ইউটিউবসহ ফেসবুক বাণিজ্যিকভাবে চালিয়ে ব্যবসা করবে তাদের সেগুলোতে ট্যাক্স আরোপ করার কথা বলেছি।

তিনি আরও বলেন, আমরা এনবিআরের সঙ্গেও কথা বলেছি। সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ যদি করে সেক্ষেত্রে অবশ্যই দেশের নিয়ম-ট্যাক্সেশন আইন অনুযায়ী আইন মেনে করতে হবে, যোগ করেন তথ্যমন্ত্রী।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬