সিঙ্গেলস ডে’তে ৩৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি আলিবাবার!

১২ নভেম্বর ২০১৯, ১১:৩৫ AM

© ইয়াহু নিউজ

সিঙ্গেলস ডে-তে ৩৮ বিলিয়ন ডলার বা ৩৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠান আলিবাবা। এরমধ্যে মাত্র সাড়ে ১৬ ঘণ্টায় তিন হাজার কোটি ডলারের সমপরিমাণ পণ্য বিক্রি করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গত বছরের চেয়ে এবার তাদের আয় বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ। গত বছর তাদের আয় হয়েছিলো ৩০ বিলিয়ন ডলার বা তিন হাজার কোটি ডলার। সিঙ্গেলস ডে আসলে অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে। টানা ১১তম বারের মতো সিঙ্গেলস ডে শপিং ইভেন্টের আয়োজন করলো প্রযুক্তি জায়ান্ট আলিবাবা।

২৪ ঘণ্টার শপিং ইভেন্ট শুরুর প্রথম ঘণ্টাতেই আয় করে ১২ বিলিয়ন ডলার বা এক হাজার ২০০ কোটি ডলার। এবার বিক্রি বাড়াতে আলিবাবার মালিকানাধীন ওয়েবসাইট তাওবাও ও টিমলে লাইভস্ট্রিমিং ভিডিওর মাধ্যমে পণ্য বিক্রি করে। এতে তারকারাও অংশ নেন।

যুক্তরাষ্ট্রের তারকা কিম কাদারশিয়ান লাইভ স্ট্রিমিংয়ে জানান, টিমলে তার পারফিউম ব্র্যান্ড কেকেডাব্লুর পণ্য। ফোবর্স জানিয়েছে, সিঙ্গেলস ডের ইভেন্টে অংশ নিয়েছিলে দুই লাখ ব্র্যান্ড। নতুন পণ্য ছিলো ১০ লাখের মতো। স্মার্টফোনের মধ্যে বেশি বিক্রি হয়েছে হুয়াওয়ে মেট ৩০ প্রো ফাইভজি সংস্করণ। সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সও জায়গা করে নিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬