এক বক্স চকলেটের দাম ৪ লাখ রুপি!

২৬ অক্টোবর ২০১৯, ০৮:৩৯ AM

এক বক্স চকলেটের দাম ৪ লাখ রুপি! শুনতে অবাক লাগলেও ভারতের বাজারে মিলছে বিশ্বের অন্যতম দামি এই চকলেট। এক কেজি ওজনের প্রতিটি বাক্সের দাম ‘মাত্র’ ৪ লাখ ৩০ হাজার রুপি! গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চকলেটটির বিপণন শুরু হয়েছে।

ভারতের নামী কোম্পানি আইটিসির লাক্সারি চকলেট ফ্যাবেল ব্র্যান্ড নতুন এই চকলেট নিয়ে এসেছে। এটি বিশ্বের অন্যতম দামি চকলেট। জানা গেছে, চকলেটটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিলাসী এই চকলেটের নাম ‘ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রা অর্ডিনেয়র’।

বাজারজাতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই চকলেটের ওপর ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী সোনা। আরও ব্যবহৃত হয়েছে জাফরান ও হোয়াইট ট্রাফেল। এটি এমনভাবে মোড়কজাত করা হয়েছে যে দেখতে মুকুটের মতো লাগে। মোড়কও সাড়ে ৫ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬