নতুন ফিচার ‘নিউজ ট্যাব’ যুক্ত করছে ফেসবুক

২৪ আগস্ট ২০১৯, ০৩:৫৯ PM

© সংগৃহীত

নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুকে। ‘নিউজ ট্যাব’ নামের ফিচারটিতে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ খবর দেখানো হবে। এ খবরগুলো নির্বাচন করবে সাংবাদিকদের ছোট্ট একটি দল। এজন্য এ ফিচারটি পরিচালনার জন্য সাংবাদিক নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

মঙ্গলবার এ পরিকল্পনার ঘোষণা দিয়েছে তারা। খবর এএফপির।

মোবাইলে ফেসবুক অ্যাপের একটি অংশে ওই নিউজ ট্যাব থাকবে। চলতি বছরই ওই ফিচার পরীক্ষা করতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নিউজ ট্যাবের অধিকাংশ খবর অ্যালগরিদম অনুযায়ী দেখানো হবে।

তবে প্রতিদিনের শীর্ষ খবরগুলো ১০ জন বিখ্যাত সাংবাদিক ঠিক করে দেবেন। ফেসবুকের মূল ফিড থেকে এ নিউজ ট্যাব আলাদা থাকবে।

ফেসবুকের নিউজ পার্টনারশিপ বিভাগের প্রধান ক্যাম্পবেল ব্রাউন বলেন, ‘নিউজ ট্যাবের মাধ্যমে শীর্ষ খবরগুলো আমরা তুলে আনব। এক্ষেত্রে সঠিক খবর তুলে ধরতে সাংবাদিকরাই আমাদের সাহায্য করবে।’

এর আগে ফেসবুকের চালু করা ‘ট্রেন্ডিং টপিকস’ ফিচারটিতে অধিকাংশ সময় পুরনো খবর ও বিরক্তিকর বিষয় দেখানো হতো। এছাড়া ফেসবুকের অ্যালগরিদম অনেক সময় ভুয়া খবর সামনে তুলে আনত।

এরপর চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে ওই বিভাগ চালাতে গিয়েও সমালোচনার মুখে পড়ে ফেসবুক।

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ছিলেন অকুতোভয় বীর সিপাহসালার…
  • ১৫ আগস্ট ২০২৬
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬