ডেঙ্গু টেস্ট কিট, রিজেন্ট থেকে শুল্ক-কর অব্যাহতি

০৫ আগস্ট ২০১৯, ০৫:৪৭ PM

রাজধানীসহ ৬৪ জেলায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। তাই রোগীদের কম খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রিজেন্ট ও প্লেটলেট অ্যান্ড প্লাজমা আমদানিতে শুল্ক, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ওষুধ প্রশাসন অধিদফতর যে পরিমাণ পণ্য আমদানি করবে তার ওপর এই সুবিধা কার্যকর হবে। আমদানি পণ্য মানসম্মত কিনা সেটা ওষুধ প্রশাসন অধিদফতর নিয়মিত মনিটরিং করবে।

আরও বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন

 

 

এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬
ডুয়েট শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ, ৭ বাস আটকে নেওয়া হলো ক্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন পদ্ধতি চালু
  • ১৫ অক্টোবর ২০২৬