বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ না দিতে সরকারের সতর্কতা

০৩ আগস্ট ২০১৯, ১১:০১ PM

© প্রতীকী ছবি

জরিপের নামে দেশের বিভিন্ন স্থানে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিচ্ছে একটি চক্র। আঙুলের ছাপ নিয়ে প্রতারণা করা হতে পারে বলে আশঙ্কা করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সরকার কোনো এলাকাতেই জরিপের নামে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে না।

নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সবাইকে এসএমএস করে বিষয়টিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

ওই এসএমএস বার্তায় বিভাগ জানিয়েছে, ‘কোনো কোনো এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে। জরিপের নামে সরকার আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ নিয়ে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে। এদেরকে আঙুলের ছাপ দেবেন না।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬