শিক্ষার্থীকে অ্যামাজনের ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

১৫ জুলাই ২০১৯, ০৬:৩০ PM

© সংগৃহীত

ধার নেয়া বই যথা সময়ে ফেরত না দেয়ায় যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে অনলাইন ভিত্তিক জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ডেলওয়ারের শিক্ষার্থী অ্যামেলিয়া স্যানফিলিপ্পো ধার নেয়া বই চারদিন দেরিতে ফেরত দেয়। যার ফলে ওই শিক্ষার্থীকে ৩ হাজার ৪০০ ডলার জরিমানা করেছে অ্যামাজন। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা। অবশ্য ওই শিক্ষার্থীর কাছে এজন্য ক্ষমা চেয়ে নিয়েছে তারা। খবর বিজনেস ইনসাইডার।

অ্যামেলিয়া স্যানফিলিপ্পো ৬২ দশমিক ৭০ ডলারে অ্যামাজন থেকে একটি বই ধার করেছিলেন। কিন্তু তিনি কোনো কারণে নির্ধারিত তারিখের চারদিন পর বইটি ফেরত দেন। এর পরই অ্যামাজনের পক্ষ থেকে তাকে ৩ হাজার ৪০০ ডলার জরিমানা করে নোটিস দেয়া হয়।

ট্যাগ: জরিমানা
শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬