এসএমএস বাংলায় পাঠালে খরচ অর্ধেক

১৯ জুন ২০১৯, ০৪:০৭ PM

© সংগৃহীত

বাংলায় এসএমএস পাঠানোর খরচ অর্ধেক করে দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)।

গত ১৩ জুন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বল হয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো।

অর্থাৎ ইংরেজির বদলে বাংলায় এসএসএস লিখে পাঠালে ইংরেজির তুলনায় খরচ হবে অর্ধেক। ইংরেজিতে এসএমএস খরচ ৫০ পয়সা হলে বাংলায় এসএমএসে খরচ হবে ২৫ পয়সা।

বিটিআরসি ইতিমধ্যে মোবাইল ফোন অপারেটরগুলোর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। আগামী ২০ জুন বৃহস্পতিবার থেকে কার্যকর করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬