নতুন সাজে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বিজ্ঞান জাদুঘর বাস

১১ জুন ২০১৯, ০৮:৩২ PM

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজিয়াম বাস নতুন নিয়ে সাজানো হয়েছে। নানা বৈচিত্র্য সংযোজিত বাসটি যাবে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, মিউজিয়াম বাসটি গত আট বছর ধরে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরিভ্রমণ করে বিজ্ঞান শিক্ষায় অনন্য অবদান রেখেছে।

তিনি বলেন, এখন বাসটির ভেতরে ও বাইরে নতুনভাবে সাজানো হয়েছে। যুক্ত করা হয়েছে নতুন শিক্ষা উপকরণ। এর ফলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা আরও আনন্দায়ক হবে। আগামী ১৫ জুন রাজধানীর সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে নতুন সাজে সজ্জিত এ বাসটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়া আরও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন তিনটি চতুর্মাত্রিক মুভি বাস এবং অত্যাধুনিক টেলিস্কোপসমৃদ্ধ দুইটি অবজারভেটরি ভ্যান চালু করা হবে বলে জানান তিনি।

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬