অবশেষে নতুন আইপড আনলো অ্যাপল

২৯ মে ২০১৯, ১১:৩৮ AM

২০১৫ সালের জুলাই মাসে ষষ্ঠ প্রজন্মের আইপড টাচের পর নতুন সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। এ১০ ফিউশন প্রসেসরের সঙ্গে ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন রাখা হয়েছে এতে। আইফোন ৭-এর প্রসেসরই এবার যোগ করা হয়েছে নতুন সংস্করণে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

প্রসেসর ছাড়া আর তেমন কিছুই আপডেট করা হয়নি আইপড টাচের নতুন সংস্করণে। আগের মতোই ৪ ইঞ্চি পর্দাৃ, হোম বাটন এবং ক্যামেরা রাখা হয়েছে ডিভাইসটিতে। অ্যাপলের দাবি আগের চেয়ে দ্বিগুণ সিপিউ কার্যক্ষমতা এবং তিনগুণ গ্রাফিক্স পাওয়া যাবে নতুন আইপড টাচে।

নতুন আইপড টাচের মাধ্যমে অ্যাপলের আসন্ন আর্কেড গেইমিং নিবন্ধন সেবারও প্রচারণা চালানো হচ্ছে। ডিভাইসটির স্পেসিফিকেশন বাড়ানো হয়েছে যাতে এই সেবার সব গেইম এতে খেলা যায়। বর্তমানে নিবন্ধন সেবাগুলোকে আয়ের নতুন পথ হিসেবে বিবেচনা করে এই খাতে নজর বাড়াচ্ছে অ্যাপল।

আইপড টাচের ৩২ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। আর ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট মডেলের দাম যথাক্রমে ২৯৯ ডলার এবং ৩৯৯ ডলার।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬