ফেসবুক ব্যবহারে আকস্মিক সমস্যা

১৪ এপ্রিল ২০১৯, ০৬:৩৬ PM

© সংগৃহীত

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। রোববার বিকাল থেকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ফেসবুক ওয়েসবাইট ও অ্যাপ ব্যবহার করতে পারছেন না। সামাজিক মাধ্যম দুটি খুলতে গেলেই ‘ক্যান্ট বি রিচড’ বার্তা দেখা যায়। এছাড়া ফেসবুকের মালিকানাধীন বার্তা আদানপ্রদানের জনপ্রিয় হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা যাচ্ছে।

আর ডাউন ডিটেক্টর কর্তৃপক্ষ বলছেন, তারা দুই হাজারের বেশি অভিযোগ পেয়েছেন। বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেয় এই ডাউন ডিটেক্টর ওয়েবসাইট। এশিয়া ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় একটি অংশ ফেসবুকের নেটওয়ার্কজনিত সমস্যায় পড়েছে।  এতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে তারা ফেসবুকসহ এসব সামাজিক মাধ্যমে ঢুকতে পারছেন না।

আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারার কথা অনেকেই টুইটারে পোস্ট করে জানিয়েছেন। রোববার সকাল থেকেই এ সমস্যা বলে অনেকের অভিযোগ।

সার্ভার সমস্যায় ফেসবুকে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে বলে ব্রিটেনের এক্সপ্রেস ডটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে। যদিও ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

 

ট্যাগ: ফেসবুক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬