গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

২৬ মার্চ ২০১৯, ০৯:৪৭ AM

© সংগৃহীত

আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। এ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগল এই ডুডলটি চালু করেছে। ছবিতে তিন জন মাঝি তিনটি নৌকা বাইছে। এর মধ্যে দু’টি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

কোনো কিছু খোঁজার জন্য আজ সারাদিন গুগল ডটকমে ঢুকলেই চোখে পড়বে লাল-সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে দৃষ্টিনন্দন এই ডুডল। এতে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

প্রসঙ্গত, বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল।

আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬
দুই মাস চেষ্টার পরও কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করানো গেল না, …
  • ১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রি…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
  • ১৫ অক্টোবর ২০২৬